মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সার্কাস ও ভালোবাসা – সাদিয়া পারভীন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সার্কাসের রঙ্গমঞ্চে উঠেছে আজ
তোমার আমার ভালোবাসা।
কয়েক মূহুর্তের ভেল্কিবাজিতে
ধাঁধিয়ে যাওয়া চোখ জুড়ে
হঠাৎ ই নেমে আসে,
ভারি কালো পর্দা।

নেমে আসে সীমাহীন শূণ্যতা।
খানিক আগেই চিকন সুতার উপর যে মেয়েটি মেকআপ ভেসে
ওঠা,চোখে আতংক আর ঠোঁটে
মেকি হাসি ঝুলিয়ে,
ভিতরের এক অদৃশ্য প্রেরণা বলে
এ পাশ থেকে ও পাশে গেলো
বিজয়ের হাসি হেসে।

সে ও সার্কাস শেষে বাড়ির পথ ধরে হাঁটছে আজকের রোজগার
টুকুর পূর্ন সদ্ব্যবহার করে।
অথছ তোমার আমার ভালোবাসা
চিকণ সুতোটার উপর এখনো
দোদুল্যমান।

চারদিকে মুহুর্মুহু করতালি, শিস ধ্বনি।
এখানে কষ্টেরা পায়না আশ্রয়,
অথছ কে জানতো,বাতি নিভলেই
পর্দার আড়ালেই যতো
শূণ্যতা, কষ্ট আর বেদনার বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর