মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আম জনতা আমি – কবি জাহিদুল ইসলাম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

আমার দখিনের জানালা খুললে-
মাংস রান্নার সুবাস ভেসে আসে,
প্রতিদিন।

কখনো কষানো
কখনো রসালো
কখনো দু’একটা আলু কাটা;
কখনো আবার তেলে ভাজা!
আহা কি সুবাস!

আমি যদি স্বর্গে যেতে পারি
আমার সত্তরটি হুর কে-
সদা মাংস রান্না করতে বলব;
মাংসের মধ্যে আল্লাহ্ অমায়িক স্বাদ দিয়েছেন।

পুবের জানালা খুললে একটি শিশুর কান্নার শব্দ পাই
ভাত দাও! মাগো ভাত দাও!
ফুটফুটে এই শিশুটি কি সুন্দর করে কান্না করে
আর্ট আছে
রাত ভারি হলে আর্তনাদ আরও বাড়ে
কান্নাও যে শিল্প হতে পারে- আমি জানলাম।

আমি আসলে আম জনতা-
কেউ হাসলে আমি ফ্যাল ফ্যাল করে হাসি
কেউ কাঁদলে হু হু করে কাঁদি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর