শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আগৈলঝাড়ায় অজ্ঞাতনামা লাশের পরিচয় উদঘাটন করেছে পুলিশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞাতনামা মধ্য বয়সী লাশের পরিচয় উদঘাটন করেছে পুলিশ।উদ্ধার হওয়া ওই নারীর লাশ ওই বাড়ির মৃত নীম চাঁদ হালদার ও কানন বালা হালদারের মেয়ে বাসনা হালদার। বাসনা ওই গ্রামের পাশেই আহুতি বাটরা গ্রামের নির্মল হালদারের স্ত্রী ও তিন কন্যা সন্তানের জননী। লাশ উদ্ধারের পর থেকেই পুলিশ বিভিন্ন তদন্ত কৌশল অবলম্বন করে শুক্রবার সন্ধ্যায় ওই নারীর পরিচয় উদঘাটন করেছে।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন ও ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকারী পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম শুক্রবার রাতে এই প্রতিনিধিকে জানান, শুক্রবার খুব সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা হিন্দু নারীর (৫৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই দিন দুপুরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।লাশ উদ্ধারের ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-১৬ (১৭.৭.২০)। শনিবার সকালে লাশ মর্গে প্রেরণ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, শুক্রবার খুব সকালে একই বাড়ির চন্দ্রবালা পুকুরে কিছু একটা ভাসতে দেখেন। পরবর্তিতে লাশের ভাই নিখিল সেটি মানুষের লাশ বলে সনাক্ত করলেও তার বোনের লাশ হিসেবে সনাক্ত করেনি।পুকুর থেকে উত্তোলনের পরে বাসনার লাশ কেন তার বাবার পরিবার সদস্যরা ও স্থানীয় লোকজন সনাক্ত করেনি সেই রহস্য খুঁজছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর