মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মধ্যবিত্ত ভালোবাসা – সাদিয়া পারভীন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

প্রতিদিন নিয়ম করে দু চারবার ভালোবাসি কথাটি নাইবা শুনালে।
শুধু, দু ঠোঁটের কোনে এক চিলতে হাসি মেখে দু একবার উপহার দিও।
প্রতিদিন ভালোবাসার উন্মুখ প্রকাশ দেখাতে পার্কের নরম ঘাসের গা ঘেসে নাইবা বসা হলো দুজনের।
শুধু, সারাদিন পর ঘরবন্দী আমায় নিয়ে ছাদের কার্নিশে একটু খানি পাশাপাশি বসো।

প্রতিদিন হোটেল,রেস্টুরেন্ট এর বার্গার, পিজ্জার অর্ডার নিয়ে হোটেলবয় আমাদের মধ্যবিত্ত দরজায় নাইবা এসে দাঁড়ালো।
শুধু,ডাল ভাত,অথবা নিরামিষ দিয়ে তৃপ্তি নিয়ে আহার সেরে নিব দুজন।
প্রতিবার ভ্যাকেশন পেলেই এ দেশ,ও দেশ ঘুরে কষ্টের পয়সা গুলো নাইবা ফুরালে।

শুধু,চাঁদনী রাতে চোখে চোখ রেখে, বুকে মাথা রেখে ভালোবাসার স্বপ্নজাল বুনতে দিও।
উচ্চবিত্ত বৈভবের জোয়ারে না ভেসে এ ভাবেই জনম জনম বেঁচে থাক তোমার আমার মধ্যবিত্ত ভালোবাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর