সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে পিকআপ চাঁপায় দুই জনের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেরার ইল্লা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানের চাপায় এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে বরিশাল থেকে ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যান ইল্লা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে গিয়ে দুই নারী একজন পুরুষকে চাঁপা দেয়। এতে পুরুষ পথচারী বারেক বেপারী (৬০), মহাসড়কের পাশে বসে পাটের আশ ছাড়ানো অবস্থায় থাকা লিপি আক্তার (৩০) ও আলেয়া বেগম (৫০) নামের তিনজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষনিক গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তিন হনকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বারেক বেপারী ও লিপি আক্তারের মৃত্যু হয়। নিহত বারেক বেপারী ইল্লা গ্রামের হাশেম বেপারীর ছেলে ও লিপি আক্তার ডাসার থানার পূর্ব পুয়ালী গ্রামের তাজুল ফকিরের স্ত্রী। এঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটিকে আটক করেছে বলে জানিয়েছেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর