শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পলাশবাড়ীতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ইউনিয়ন ভবন ২ বছরের মধ্যে বিভিন্ন জায়গায় ফাটল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ বরিশাল ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণের ২ বছরের মধ্যে বিভিন্ন অংশে ফাটল। নির্মাণ কাজ নিয়ে জনমনে নানা জল্পনা-কল্পনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি প্রায় ১ কোটি টাকা ব্যয়ে অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান সরকার এর উদ্যোক্তা ও সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর পলাশবাড়ীর তত্ত্বাবধানে ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে তৎকালীন সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার ইউপি ভবনটি নির্মাণ কাজ উদ্বোধন করেন।

 

এলাকাবাসী জানায়, কাজটি সম্পন্ন হওয়ার কিছুদিন পরেই ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। তবে কত টাকা ব্যয়ে কোন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হয়েছে তা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান সরকারের নিকট জানতে চাইলে তিনি বলতে পারেন না। এব্যাপারে উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেনের সাথে কথা বললে, তিনি জানান আমি সরেজমিনে গিয়ে তদন্ত করে জানাব। এ নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর