শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আগৈলঝাড়ায় বাসর রাতে পালিয়ে গেল নববধু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বাসর রাতে স্বামীর বাড়িতে নানী ও আপন ভাইকে রেখে গভীর রাতে অজানার উদ্দেশ্যে পালিয়ে গেছে এক নববধু। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের। এঘটনায় সোমবার পালিয়ে যাওয়া নববধুর ভাই আরিফুল ইসলাম শেখ এঘটনায় আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

ডায়রী সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের মৃত নুর আলম হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদারের সাথে পাবনা জেলার আমিনপুর থানার রাজ নারায়নপুর গ্রামের হারিচ শেখের মেয়ে কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার মীমের (১৯) পারিবারিকভাবে বিয়ে হয়। ওই দিনই নববধুর ভাই আরিফুল ও নানী আয়শা খাতুন বরযাত্রীদের সাথে নতুন বোন জামাইর বাড়ীতে আসেন। রবিবার (১২ জুলাই) রাতে নববধু সুমাইয়া বোন জামাই সোহাগ হাওলাদারের বাড়ী থেকে নিখোঁজ হয়।

নববধুর স্বামী সোহাগ হাওলাদার জানান, রবিবার (১২ জুলাই) রাতের খাবার খেয়ে বাসর ঘরে গিয়ে স্ত্রীকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি। পরে ঘরের আলমিরায় থাকা ৫০ হাজার টাকা, ¯^র্নালংকার ও মোবাইল ফোন দেখতে না পেয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হই। তবে নববধু কার সাথে পালিয়েছে সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।সোমবার রাতে খবরের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর