শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

করোনা জয় করে আবারও চিকিৎসা সেবায় নিয়োজিত নড়াইলের মানবিক ডাক্তার ডা:দীপ বিশ্বাস সুদীপ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:

করোনা জয় করে আবারও চিকিৎসা সেবায় নিয়োজিত নড়াইলের মানবিক ডাক্তার ডা:দীপ বিশ্বাস সুদীপ, নড়াইলের কৃতি সন্তান ডা. দ্বীপ বিশ্বাস সুদীপ। করোনাকে জয় করে তিনি আবারও ফিরে এসেছেন চিকিৎসা সেবায়। তিনি নিজের জীবন বাজী রেখে করোনা রোগিদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছিলেন। হঠাৎ করে নিজেই অসুস্থ হয়ে পড়েন। তারপরও দমে যাননি। অসুস্থ অবস্থায় বাাড়িতে থেকে ফোনে পরামর্শ দিতে থাকেন। মারাত্মক অসুস্থ হলে নমুনা পরীক্ষা করান। জানতে পারেন তিনি নিজেই কোভিড-১৯ এ আক্রান্ত।

 

বাড়িতেই নিজের চিকিৎসা নিজে নেন। অসুস্থ হয়েও দমে যাননি। নিজের অসুস্থতার কথা তেমন কাউকে জানাননি। অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে থেকেও মোবাইলে রোগিদের পরামর্শ দিয়েছেন। নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক” নড়াইল ২ আসনের মানবতার এমপি ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মাশরাফি বিন মুর্তজার ডাকে সাড়া দিয়ে, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে, বাড়িতে বাড়িতে গিয়ে নিয়মিত সেবা প্রদানকারী, মানবিক ডাক্তার, ডা:দীপ বিশ্বাস সুদীপ, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অসহায় মানুষের কথা ভেবে অসংখ্য মানুষের বাড়িতে গিয়ে সেবা করেছেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও নড়াইল ডায়াবেটিক সেন্টারের চিকিৎসক হিসেবে তিনি নড়াইল জেলায় ও জেলার বাইরে ব্যাপক পরিচিত।

 

বিশেষ করে করোনাকালে ভ্রাম্যমান চিকিৎসক টিমে নেতৃত্ব দিয়ে তিনি সর্বসাধারনের প্রশংসা কুড়ান। মানবিক এ চিকিসকের মহানুভবতায় মুগ্ধ হয়ে বিভিন্ন মহল হতে তাকে সাধুবাদ জানানো হয়। তিনি করোনা আক্রান্ত হলে চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ তার জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া প্রার্থনা করেন। সম্প্রতি এ করোনাযোদ্ধা চিকিৎসক একটু সুস্থতা বোধ করেন। সে কারনে আবারও নমুনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তিনি শুভাকাংখি সহ নড়াইলের সকল শ্রেণিপেশার মানুষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আবারও সরাসরি সাধারণ রোগি ও করোনা রোগিদের চিকিৎসা সেবায় নিয়োজিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, করেনামুক্ত হয়ে করোনা রোগিদের পাশে দাঁড়াতে পারছেন, তার জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। সেই সাথে নড়াইল বাসীর নিকট কৃতজ্ঞ।

 

গরীবের ডাক্তার হিসেবে খ্যাত অত্যন্ত সাধারণ জীবন যাপন করা এই চিকিৎসক দৃঢ়কণ্ঠে বলেন, করোনা যতদিন থাকবে, ততদিন তিনি অগ্রাধিকার ভিত্তিতে করোনা রোগিদের পাশে থাকবেন। আর এ সেবা কার্যক্রম অব্যহত রাখতে তিনি সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা ও প্রার্থনা শুভ কামনা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর