শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

পাকুন্দিয়ায় নন এমপিও শিক্ষক-কর্মচারীর মাঝে ৪ লক্ষ ২৯ হাজার ৫ শত টাকার চেক হস্তান্তর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

মো: স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে সহায়তা চেক হস্তান্তর করা হয়। মাননীয় প্রধামন্ত্রী কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় পাকুন্দিয়া উপজেলার ১১৫ জন শিক্ষক-কর্মচারীর মাঝে ৪ লক্ষ ২৯ হাজার ৫ শত টাকার চেক হস্তান্তর করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. সাইফুল আলমের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন মহিলা আদর্শ কলেজের সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লা, বুরুদিয়া ইউপি চেয়াম্যান নাজমূল হুদা রুবেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর