শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

গৌরনদী মডেল থানায় তৌহিদুজ্জামানের যোগদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেছেন মোঃ তৌহিদুজ্জামান। মঙ্গলবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার ও সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক অলিউল ইসলামসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, মোঃ তৌহিদুজ্জামান ২০১০ সালে উপ-পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের ২০১৯ সালের ১২ নভেম্বর পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। পিরোজপুর জেলায় বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে ২৯ জুন পূনরায় গৌরনদী মডেল থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে তাকে বদলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর