সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

কষ্ট ঘুড়ি – সাদিয়া পারভীন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

আমায় একটা
কষ্ট ঘুড়ি দিবে,
কষ্টে কষ্টে
খেলবো কাটাকাটি।

কষ্ট গুলো টুকরো টুকরো
হয়ে বিলীন হবে
আকাশের ওই বিশালতায়।

আমায় একটা
আশ্চর্য প্রদীপ দিবে,
এক ঘসায় আনবো দৈত্য
বলবো তারে,যতো আছে
বেদনার নীল আর কালো রং
এক নিমেষে এসে
ধুয়ে মুছে নিয়ে যাও।

আমায় একটা ফানুশ দিবে
বায়বীয় কষ্ট গুলো
ভরে নিয়ে তাতে,
ফেলবো তারে
সাগরের গহীন জলে।

আর যেনো কখনো
ফিরতে না পারে।

দৈত্য, ঘুড়ি, ফানুশ
জেনে রেখো
আমি এক বেদনার্ত
নীল মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর