সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তাদের জন্য চালু হলো টেলিমেডিসিন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো পরামর্শ ও চিকিৎসায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টেলিমেডিসিন সেবা চালু করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের করোনা চিকিৎসা নিশ্চিতে সরকারি কর্মচারী হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এজন্য এ হাসপাতালে সরকারি কর্মচারীদের জন্য করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো পরামর্শ/চিকিৎসা সেবাপ্রাপ্তিতে টেলিফোন/মোবাইল সেবা চালু করা হয়েছে। করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো পরামর্শ/চিকিৎসা সেবার জন্য সংশ্লিষ্টদের আটজন চিকিৎসকের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চারজন চিকিৎসক টেলিফোনে চিকিৎসা সেবা দেবেন।

 

এ সময় ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. হাম্মদ আলী ভূঁইয়া (০১৪০৪৪৩০৮২০), সহকারী সার্জন ডা. নাদিয়া ফেরদৌস (০১৪০৪৪৩২৫০২), জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. রুম্মানা শায়লা নুর (০১৯৩৫০৩৮৮২৫) এবং মেডিকেল অফিসার ডা. এ কে এম শাহনাওয়াজ (০১৭৭৪০০৩০৪৪) পরামর্শ ও চিকিৎসা সেবা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসা সেবা (রেফার্ড রোগী) দেবেন অপর চারজন চিকিৎসক। এ সময় জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. শহিদুল ইসলাম (০১৪০৪৪৩০৮০৪), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. ইশরাত জাহান (০১৪০৪৪৩০৮০৫), সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. রকিবুল ইসলাম মোল্লা (০১৪০৪৪৩০৮২২) ও সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. শেখ মোহাম্মদ শামসুজ্জামান (০১৪০৪৪৩০৮২৩) থাকবেন। এছাড়াও রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইমার্জেন্সি মোবাইল নম্বরে (০১৪০৪৪৩০৮০৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর