সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

 ঠাকুরগাঁওয়ে শ্যামলী কোচের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

মো: দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে শ্যামলী কোচের ধাক্কায় গিয়াস উদ্দিন (৭০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও টু ঢাকা মহাসড়কের বড়খোচাবাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমাম সদর উপজেলার ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের তিলডাঙ্গী গৌরিপুর গ্রামের মৃত দারাজউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাহাড়ি রহমত পাড়া জামে মসজিদের ইমাম গিয়াস উদ্দিন (৭০) বড়খোচাবাড়ি থেকে ভ্যান যোগে বাড়ি যাচ্ছিল। ভ্যানটি বড় খোচাবাড়ির ট্রাক,ট্যাংলরী ও কাভার্ড ভ্যান অফিসের সামনে এলে ঢাকাগামী পিছন থেকে শ্যামলী নৈশ্য কোচটিকে সাইড দিতে গেলে ভ্যানের একটি চাঁকা রাস্তার ধারে গর্তে পড়লে এতে সড়কে ছিটকে পড়ে যায় এসময় পিছন থেকে আসা শ্যামলী কোচটি গিয়াস উদ্দিন চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃৃত্যু হয়।

পরে খবর পেয়ে ঘটনা স্থলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম এসে গিয়াস উদ্দিনের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বোদা থানার হাইওয়ে পুলিশ সার্জেন নওউসাদ ফরহাদ জানান, পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা করবো।

এতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর