সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগড়ে  আগুনে ৯ দোকান পুড়ে ছাই; ক্ষয়ক্ষতির পরিমান ২৫ লাখ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
রামগড় পৌরসভাধীন কালাডেবা বাজারে মধ্যেরাতে অগ্নিকান্ডে তাৎক্ষণিক ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার সময় পৌরসভার ৭নং ওয়ার্ডের কালাডেবা বাজারের দক্ষিণ পাশে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে । দ্রুত আগুন ছড়িয়ে পড়লে কামাল উদ্দিন ও সেরাজুল হকের দুটি ঘরের ৯টি বাড়াটিয়ার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এরমধ্যে ১টি বেকারী, ২টি কীটনাশক, ১টি সেলুন, ১টি ফার্নিচার দোকান, ১ টি গোডাউন ও ১টি মুদি দোকান রয়েছে।
স্থানীয় কাউন্সিলর আবুল বশর জানান, মধ্যেরাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। সাথে সাথে রামগড় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি সরকারী-বেসরকারী ভাবে ক্ষতিগ্রস্থদের সহযোগীতার অনুরোধ জানান।
রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । যথাসময়ে না পৌছারে ভয়াবহ হতে পারতো। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।
এদিকে এ রিপোট লেখা পযর্ন্ত সরেজমিনে  ঘটনাস্থল পরিদর্শন করেন  উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিজিবিসহ পুলিশ বিভাগ। ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বস্থ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর