সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

লকডাউন – কবি ঠান্টু আলম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

তুমি দু’হাত বাড়িয়ে প্রেমাশক্ত নয়নে জীবনের প্রথম
বৃষ্টিভেজা বিকেল ফিরে চাবে
কিন্তু তোমার চাওয়া ব্যর্থ হবে।

চালতা পাতায় আলতা মাখা রঙিন স্বপ্নরা নির্ঝরে
ভেসে গেছে সময়ের চলমান ঢেউয়ে ঢেউয়ে।

তুমি একটি ছবি আঁকতে চাবে
কিন্তু তুমি পারবে না!
তোমার হাত কাঁপবে,
রঙ তুলি রাঙাবে না কোন নিষ্পাপ কাগজ!

তুমি খুব আবেগের ঢেউ তুলবে বুকের মধ্যে
আকাশে ভয়ঙ্কর কালো মেঘের মত কান্নায় ফেটে পরতে চাবে তোমার মন
কিন্তু পারবে না!
চোখের জল
এক ন্যানো সেকেন্ডে ভুলে যাবে কান্নার উৎস!

তোমার স্মার্ট ফোন ভাঙার কষ্ট
অক্সিজেনের মত প্রয়োজন হবে না আর
তোমার সীমিত আকারে খুলে দেওয়া নিশ্বাসে!
কারন অফুরান অভাব তোমার সাজঘর থেকে
জপমালা জপতে জপতে
বাসন্তী সমীরণে উড়ে গেছে অকস্মাৎ।

তুমি উষ্ণ চুম্বনে অধীর আগ্রহে শিরিশ ফুলের
পাপড়ি ছিঁড়ে নব সাজে নব ঘন মুহূর্ত চাবে
কিন্তু প্রকৃতি তোমাকে সাজতে দিবে না কালবৈশাখী ঝর তুলে
কারন তুমি সাজঘর নিপাত করেছো
ভয়ঙ্কর করোনাকালে।

তুমি পালাতে চাবে
এক সকাল থেকে অন্য সকালে
এক নিকষ কালো অন্ধকার থেকে বিভৎস রাতে
এক জীবন থেকে অন্য জীবনে!

কিন্তু পারবে না!
তোমার জীবনের সফেদ দেওয়ালের প্রথম ফলক
অনির্দিষ্ট কালের জন্য বন্ধ।
লকডাউন চারিদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর