শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

আটোয়ারীতে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ডিজিটাল নিরাপত্ত¡া আইনে এক যুবককে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। আটককৃত যুবক উপজেলার আটোয়ারী থানা মসজিদ সংলগ্ন খন্দকার আবুল কাশেমের ছেলে খন্দকার মোস্তাক আহাম্মেদ (২০)। পুলিশ সুত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নামে কটুক্তি করা সহ রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে ২৩ জুন দিবাগত রাতে আটোয়ারী থানা পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক বাদী হয়ে আটোয়ারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২১(২), ২৫(২), ২৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৫, তারিখ-২৪ জুন ২০২০ খ্রি:।

 

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম বলেন, তার নির্দেশনায় সাংগঠনিক সম্পাদক মামলা দায়ের করেছেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের সহ যুবক আটকের বিষয়টি নিশ্চিৎ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর