সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিংড়ার বিয়াশ গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে মাছ চাষী নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় মাছ চাষের পুকুরে জলমটরে পানি সেচ দিতে গিয়ে আব্দুল মমিন(৩৫) নামের এক মাছ চাষী নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাবু পাড়ায় একটি মাছ চাষের পুকুরে এই ঘটনা ঘটে। নিহত মমিন গাড়াবাড়ি গ্রামের লইমুদ্দিনের ছেলে। ওই ঘটনায় একই সাথে বেলাল(৩৫) নামে আরেক মাছ চাষী আহত হয়েছে। আহত বেলাল গাড়া বাড়ি গ্রামের রমজানের ছেলে। বেলাল বর্তমান চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রত্যক্ষ দর্শী ও স্থানীয়রা জানায়, বিয়াশ বাবু পাড়ার পুকুর লিজ নিয়ে আব্দুল মমিন ও বেলাল মাছ চাষ করে আসছিল। প্রতি দিনের মত আজ মঙ্গলবার বিাকালে তারা দুজন পুকুরের পানি রিফ্রেশ করার জন্য জলমটর চালু করতে যায়। এর মধ্যে হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল মমিন মারা যান। আহত হন বেলাল। পরে তাদের উদ্ধার করা হয়। আহত বেলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর