সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নদী -আর এস আই সাগর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

নদী, নিশিকাব্যের পঙতিতে
তোমায় আমি ধরেছি,
বড় আপন করে নিয়েছি,
দেবনা আর কোথায়ও যেতে ।

কতদিন দেখা হয়না,
জানালায় চোখ রেখে
লুকোচুরি খেলা তারাদের ।
নদী, তুমি এলে এবার সব হবে, সব হবে ফের ।

খোঁপায় বেঁধে দিয়ে কুসুমগুচ্ছ,
নেব চুলের ঘ্রাণ ।
তুমি শুধু একটু হেসে জুড়িয়ে দিও প্রাণ ।

ফুলের ঘ্রাণ, চুলের ঘ্রাণ মিলেমিশে একাকার
অদ্ভুত এক মাদকতায় ,
আমি ডুবে যাব প্রতিটি সন্ধ্যায় ।

হয়তোবা মন ছাড়াতে চাইবে সীমানা প্রাচীরের বাঁধা ,
নদী, আজ রাতে আমি কৃষ্ণ হব তুমি হইও রাধা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর