শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ডিএনসিসি মার্কেটের আইসোলেশন সেন্টারের দায়িত্বে সেনাবাহিনী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

করোনা রোগীদের চিকিৎসায় মহাখালীর ডিএনসিসি মার্কেটে এক হাজার শয্যার একটি আইসোলেশন সেন্টার হচ্ছে। সেন্টারটির সার্বিক তত্ত্বাবধান করবে বাংলাদেশ সেনাবাহিনী । ঢাকা উত্তর সিটি করপোরেশনের মালিকানাধীন ওই ভবনটি মার্কেট হিসেবে বানানো হয়েছিল। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই আইসোলেশন সেন্টারে বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেওয়া হবে। তবে কোনো রোগীর অবস্থা খারাপ হলে তাকে কাছের কোনো বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে। এই আইসোলেশন সেন্টার তৈরিতে সহায়তা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর এর কার্যক্রম তত্ত্বাবধান করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

 

আইএসপিআর আরও জানিয়েছে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা এ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।সেন্টারের সু-ব্যবস্থাপনা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী ডাক্তার, স্বাস্থ্য সেবাকর্মী, এবং প্রশাসনিক কর্মকর্তা নিয়ে একটি কোর গ্রুপ নিয়োগ করবে । এ ছাড়া ডাক্তার ও স্বাস্থ্য সেবাকর্মী স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হবে। প্রশাসনিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা সশস্ত্র বাহিনী নিশ্চিত করবে।এ আইসোলেশন সেন্টার চালু করার প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত নেওয়া হচ্ছে। আইএসপিআর জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মার্কেটের ষষ্ঠ তলায় ৩০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। এতে ৫০টি আইসিইউ শয্যা থাকবে। হাসপাতাল থেকে প্রয়োজনে রোগনির্ণয়ও করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর