শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বিধ্বস্ত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, গুরুদাসপুর পৌরবাসীর দুর্ভোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
টানা কয়েকদিনের প্রবল বর্ষণে নাটোরের গুরুদাসপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের। রাস্তাগুলোর পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকছে রাস্তার ওপর।

চাঁচকৈড় কাঠহাটা মহাতাব সরকারের বাড়ির কাছে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি বের হতে পারেনা। মধ্যমপাড়া জিন্নাত ফকিরের বাড়ি হতে সুপারি ব্যবসায়ী দিরাজের বাড়ি পর্যন্ত বিধ্বস্ত রাস্তা বিগত ২৫ বছরেও মেরামত করা হয়নি। এছাড়াও নানা খানাখন্দে ভরা রাস্তা এবং রাস্তার পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হচ্ছেনা।

গুরুদাসপুর থানার মোড় হতে শহীদ মোবারক সড়ক, কামারপাড়াসহ বিভিন্ন পাকা সড়ক ভেঙে দেবে নষ্ট হয়ে গেছে। আবার প্রবল বৃষ্টিপাতে বিভিন্ন রাস্তায় গর্তের সৃষ্টি হলেও তা মেরামত করা হচ্ছেনা। রাস্তা ও ড্রেনেজ সংস্কার না থাকায় জনমনে সন্দেহ ও ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে করোনার কারণে কাজে একটু বিলম্ব হয়েছে মন্তব্য করে পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেছেন, টেন্ডার হয়ে গেছে। সকল রাস্তা মেরামত ও নতুনভাবে ড্রেনের কাজ অচিরেই সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর