শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পুলিশের ৫০০ মাস্ক বিতরণ গুরুদাসপুরে করোনা প্রতিরোধ পক্ষ উদ্বোধন করলেন এমপি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে নবেল করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ পক্ষ উদ্বোধন করেছেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত এ পক্ষ চলবে।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে ওই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঘরের বাইরে গেলে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। সাবান পানি দিয়ে ঘনঘন হাত ধুতে হবে। ৬ ফিট দুরত্ব মেনে চলতে হবে। সেই সাথে জনসমাগম পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউএনও মো. তমাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম ও থানার ওসি মো. মোজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন। গুরুদাসপুর উপজেলা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বাস্তবায়ন কমিটি এবং উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর থানা পুলিশের উদ্যোগে চাঁচকৈড় বাজারে ৫০০ ব্যক্তির মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় থানার ওসি মো. মোজাহারুল ইসলাম নিজেই মাইকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর