বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার  প্রতিকূলতা পেরিয়ে মাল্টা চাষে সফল শারমিন, অনুপ্রেরণা ছড়াচ্ছেন গ্রামজুড়ে চৌহালীতে কালের সাক্ষী রেহাই পুকুরিয়া উত্তরপাড়ার জরাজীর্ণ কাঠের সাঁকো আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রুহিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরপুরে দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন এমপি  লাভলু

লামা পৌর আ.লীগের সম্পাদক তাজুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৫:৪০ অপরাহ্ন

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার লামা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, সাংবাদিক তাজুল ইসলাম আর নেই। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ৫০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ স্বজনদের রেখে যান। জেলার লামা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন প্রতিবেদককে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। সূত্রে জানা যায়, তিনি চট্টগাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

এদিকে তাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,নির্বাহী অফিসার নূর-এ-জন্নাত রুমি,পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল,উপজেলা আ,লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন,মিল্কী রাণী দাশ,উপজেলা আ,লীগের সহ সভাপতি বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান চাচিংপ্রু মার্মা,মোঃ জসিম উদ্দীন, মিন্টু সেন,পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিকসহ রাজনৈতিক,জনপ্রতিনিধি, সাংবাদিক মহল,আ,লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। পাশাপাশি তাঁর বিদায়ী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর