শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

কমলগঞ্জে সাংবাদিকদের পিপিই দিলেন গোলাম রব্বানী তৈমুর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শাহাব উদ্দিন আহমেদ কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরব সাংবাদিকদের পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় ব্যক্তিগত ভাবে শুক্রবার (১৯জুন) বিকাল ৪টায় উপজেলার ভানুগাছ বাজারের একটি হোটেলে সাংবাদিকদের হাতে এসব পিপিই তুলে দেন।

 

গোলাম রব্বানী তৈমুর বলেন,করোনা ভাইরাসের এই সংক্রমণ কালে জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে সংবাদ সংগ্রহের জন্য মাঠে কাজ করছেন গণমাধ্যম কর্মীরা। করোনা ভাইরাস সংক্রমণরোধে পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)প্রদান আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আগামীতেও সাংবাদিক ভাইদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।গোলাম রব্বানী তৈমুরের এমন উদ্যোগের প্রশংসা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাত পারভেজ চৌধুরী মনি,সাংবাদিক সাজিদুর রহমান সাজু,কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক মো.শাহিন আহমদ,রিপোর্টার্স ইউনিটির সম্পাদক আসহাবুর ইসলাম শাওন, নির্মল এস পলাশ,আহমেদুজ্জামান আলম সহ অন্যান্য সাংবাদিকরা।কমলগঞ্জের সাংবাদিকদের পিপিই দিলেন জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর