সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানুষ – মুহম্মদ জাইদুল ইসলাম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

আমি মানুষ মানুষেরে ভালোবাসি মানুষের দুঃখে কাঁদি মানুষের সুখে হাসি মানুষে মানুষে ভেদাভেদ পদাঘাতে করি চুরমার বৈষম্যের বিষাক্ত মনন করি কলমের জোরে সংহার মনুষ্যত্বের মশাল জ্বেলে রুধি ঘোর অমানিশা অন্ধকার।

মানুষেরে খুঁজি না ধর্মে-বর্ণে আমি খুঁজি না কে হিন্দু কে মুসলিম খুঁজি না বৌদ্ধ, খ্রিস্টান, জৈনর পৃথক সত্ত্বা খুঁজি না শিয়া, সুন্নী, লা-মাযহাবীর বাহারি মতাদর্শ খুঁজি না ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়র পৃথক সামাজিক মর্যাদা।

মানুষের মূল্যায়ন করি না পোশাকে খুঁজি না কে ধুতি, পৈতা, রামাবলী পরে কে ক্রুশ পরে সারা বিশ্বময় করে অবাধ বিচরণ খুঁজি না কে টুপি-জুব্বা পরে স্রষ্টাকে খুঁজে সারাক্ষণ কে পোশাকের অভাবে পারেনা করতে লজ্জা নিবারণ।

পদ দেখে বাসি না ভালো মন্দ কুলি মজুরের ঘামে খুঁজি না লোনা গন্ধ খুঁজি না মালিক শ্রমিকের প্রাচুর্যের ব্যবধান অর্থ দেখে কাউকে করি না হেয় কিংবা সম্মান মনুষ্যত্বের মহা দৃষ্টিতে দেখি মানুষ সবাই এক সমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর