শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বড়াইগ্রামে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী রবিউল ইসলামসহ শতাধিক গ্রামবাসী। আজ বুধবার দুপুরে রাজাপুর-জোনাইল সড়কে দিয়াড় গাড়ফা বাজারে এই মানববন্ধন করেন তারা। তারা জানান, জমি নিয়ে এক বৈঠকে উত্তপ্ত বাক-বিতন্ডার এক পর্যায়ে অস্ত্রধারী দেলোয়ার হোসেন জনসন্মুখে পিস্তল বের করে গুলি করে হত্যার হুমকি দেয় রবিউল ইসলামকে।

 

উপস্থিত জনগনের বাঁধায় ব্যর্থ হয় সে এবং দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিয়াড় গাড়ফা গ্রামে। দেলোয়ার হোসেন উপজেলার দিয়াড় গাড়ফা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র এবং ভুক্তভোগী রবিউল ইসলাম একই গ্রামের হায়াত উল্লাহর ছেলে । গ্রামবাসী এ মানব বন্ধন দেলোয়ার হোসেনকে অবৈধ পিস্তল রাখার দায়ে ও হত্যার হুমকি দেওয়ায় তাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টাত্মমূলক শাস্তির দাবী জানান।

 

এ সময় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম বকুল, রবিউল ইসলাম, আব্দুল গনি ও ফরিদুল ইসলাম প্রমুখ। দেলোয়ার হোসেন মোবাইলে জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে। উল্লেখ্য উভয় পক্ষই আওয়ামীলীগের সমর্থক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর