শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আটোয়ারী উপজেলা শিক্ষা অফিস সাময়িক লকডাউন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষা অফিস সাময়িকভাবে লকডাউন করেছেন উপজেলা প্রশাসন। অফিস সুত্রে জানাগেছে, উপজেলা শিক্ষা অফিসের একজন সহকারী শিক্ষা অফিসারের করোনা সংক্রমনের উপসর্গ ( জ্বর, সর্দি, কাশ ও বুকব্যাথা) দেখা দিলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। উপজেলা নির্বাহী অফিসার সাথে সাথে উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসারকে বিষয়টি জানান। উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, বুধবার(১৭ জুন) ওই অফিসারের নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

নমুনার রেজাল্ট না আসা পর্যন্ত করোনা সনাক্ত করা যাবেনা। আপাদত তাঁকে স্বাভাবিক চিকিৎসা নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মাজেদুর রহমান বলেন, সহকারী শিক্ষা অফিসারের জ্বর, সর্দি, কাশ ও বুকব্যাথার কথা শুনে ইউএনও স্যার শিক্ষা অফিসটি লকডাউন করেছেন এবং ওই অফিসারের চিকিৎসা ব্যবস্থার জন্য সার্বক্ষনিক খবর নিচ্ছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা বলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসারের করোনা সংক্রমনের উপসর্গ দেখা দেওয়ায় উপজেলা শিক্ষা অফিসটি সাময়িকভাবে লকডাউন করা হয়েছে। করোনা সংক্রমন সন্দেহভাজন সহকারী শিক্ষা অফিসার বলেন, বর্তমানে অনেকটা সুস্থ্য আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর