বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

আটোয়ারীতে বাল্য বিবাহ বন্ধ করে অঙ্গিকারনামা নিলেন ভ্রাম্যমান আদালত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৬:১২ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে বাল্য বিবাহ বন্ধ করে সংশ্লিষ্টদের কাছ থেকে অঙ্গিকারনামা নিয়ে মুক্তি দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জানাগেছে, মঙ্গলবার ( ১৬ জুন) সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সাথে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের মোঃ ইদ্রিশ আলী’র পুত্র সুমন ইসলাম(১৬)এর বিবাহের প্রস্তুতি কালে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সহ হাজির হয় এবং বাল্য বিবাহের সাথে সংশ্লিষ্টদের আটক করেন।

 

তৎক্ষনাত বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১০ ধারা মতে ওই কিশোর- কিশোরী ও তাদের পিতা-মাতা সহ ৬জন পৃথক পৃথকভাবে অঙ্গিকারনামা লিখে দিয়ে ভ্রাম্যমান আদালত থেকে মুক্তি নেয়। তারা অঙ্গিকার করেছে যে, বিয়ের উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এর পুর্বে অন্যত্র বিবাহ করিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিলে তাদের কোন আপত্তি থাকবে না। এমনকি তারা কোন বাল্য বিবাহের সাথে সম্পৃক্ত হবে না এবং নিকটবর্তী এলাকায় বাল্য বিবাহ বন্ধে উদ্যোগী হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর