শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় পিতার উপর অভিমান করে বিষ পানে পুত্রের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়ায় মোবাইল ফোন কিনে না দেয়ায় পিতার উপর অভিমান করে বিষ পানে পুত্রের মৃত্যু। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পয়সারহাট গ্রামের বাসিন্দা ও পয়সা বাসস্যান্ড এলাকার ক্ষুদ্র ব্যবসায়ি সালাম ফকিরের ছেলে ভ্যান চালক আনিচ ফকির (১৮) পিতার কাছে মোবাইল ফোন দাবি করে আসছিলো।

 

পিতা তাকে মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানালে সোমবার সকালে আনিচ পিতার উপর অভিমান করে বিষপান করে। পরিবারের স্বজনেরা মুমুর্ষ অবস্থায় আনিচকে উদ্ধার করে পাশ্ববর্তি কেটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে আনিচ মারা যায়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ আনিচের লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে গোপালগঞ্জ জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর