শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

৬ষ্ঠ বর্ষে পদার্পণ পাকুন্দিয়া প্রতিদিন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

মো: স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

আজ ৯ জুন, ২০২০ইং ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো পাকুন্দিয়ার একমাত্র ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যম পাকুন্দিয়া প্রতিদিন ডটকম। করোনাভাইরাসের কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। বরং মানুষের তথ্য চাহিদা মেটাতে বিশেষ এ সময়ে আরো বেশি সত্য উন্মোচনকেই বার্ষিকীর উদযাপন হিসেবে দেখছেন পাকুন্দিয়া প্রতিদিন টিম।

বিশেষ এদিনে পাকুন্দিয়া প্রতিদিনের সংবাদকর্মী, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

পাকুন্দিয়া প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আবুল খায়ের মো: আল হাসানাত বলেন, ২০১৫ সালের ৯ই জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পাকুন্দিয়া প্রতিদিন। প্রথমে ফেসবুক পেইজের মাধ্যমে যাত্রা শুরু করলেও এখন একটি মানসম্মত ওয়েব পোর্টাল দ্বারা পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিনিধির মাধ্যমে আমরা সংবাদ প্রকাশ করে আসছি। নিউজ পোর্টালটি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের এদিনে পাকুন্দিয়া প্রতিদিনের প্রতিষ্ঠাকালীন সম্পাদক, প্রয়াত প্রবীণ সাংবাদিক দৈনিক মানব জমিন পত্রিকার পাকুন্দিয়া প্রতিনিধি মানিক আহমেদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়াও অদ্যাবধি যারা পাকুন্দিয়া প্রতিদিনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের শুভ কামনা ও অভিনন্দন জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর