শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিংড়ায় চোর কে চোর বলায় কলেজ ছাত্রকে মারপিট

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সিংড়া ( নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে সুলতান নামে একজনকে চোর বলায় কাবিল হোসেন নামে এক এনএস সরকারী কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্রকে মারপিট করেছে প্রতিপক্ষরা। এসময় তাঁর পিতা এগিয়ে আসলে তাঁকে ও মারপিট করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় তারা। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সুলতান নামে গুরুদাসপুর থানার এক ব্যক্তিকে চোর বলাকে কেন্দ্র করে শনিবার সকাল ১১টার দিকে গ্রামের প্রধানরা শালিস ডাকেন।

 

কিন্তু সুলতান নামে ঐ ব্যক্তির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় চুরির অভিযোগ থাকায় প্রতিপক্ষরা শালিস না মেনে শালিস থেকে চলে যান। প্রধানরা চলে যাওয়ার সুযোগে কাবিল হোসেন (২৪) কে মহিষমারী গ্রামের মহরমের নেতৃত্বে ১০/১২ জন মারপিট করা হয়। পরে কাবিলের পিতা রেজাউল করিম উদ্ধারে এগিয়ে আসলে তাঁকেও সারপিট করে পরিকল্পিতভাবে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা এবং সোনার চেন ও আংটি ছিনিয়ে নেয় প্রতিপক্ষরা। কাবিল হোসেন জানান, সুলতানের সাথে ব্যবসায়ীক কোনো সম্পর্ক থাকায় প্রতিপক্ষরা আমাকে মারপিট এবং নগদ টাকা ও সোনার গহনা ছিনিয়ে নিয়েছে।

 

চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহিম আহমেদ মহসিন ও বর্তমান সাধারন সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ দুলাল বলেন, কাবিল হোসেন কে পূর্ব শত্রুতার জের ধরে চোর বলা কথা কে কেন্দ্র করে মারপিট করা হয়েছে। অথচ তাঁর কোনো অপরাধ ছিলো না। তাঁকে অন্যায়ভাবে মারপিট করা হয়েছে। এ বিষয়ে কাবিলের পিতা রেজাউল করিম রেজা সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর