শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বড়াইগ্রামে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত-৭

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ।এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। গ্রামবাসী ও দলীয় সুত্রে জানা যায়,গতকাল শনিবার রাত ৯টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা চেয়াম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের সমর্থকের মধ্যে বিতর্ক বাধে। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দোকানে ঢুকে জুলু মিয়া ও তার ছেলেকে কুপিয়ে আহত করে।

 

এসময় সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত জিল্লুর রহমান জুলু মিয়া (৫০) ও তার ছেলে রাজিব হোসেনকে (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বলেন,সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে এহিয়া নামের একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর