শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রোগমুক্তি কামনায় প্রার্থনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানশীল ও সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে’র আশু রোগমুক্তি কামনায় শনিবার দুপুরে গৌরনদীর বার্থী তাঁরা মায়ের মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির আয়োজনে ও পুরোহিত অমল গাঙ্গুলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির (ট্রাস্টী) বোর্ডের সদস্য শান্তনু ঘোষ, প্রনব রঞ্জন দত্ত বাবু, মোহন লাল চক্রবর্তী, শিশির কুমার কুন্ডু, পুজা উদ্যাপন কমিটির সহসভাপতি চক্রবর্তী নিতাই লাল, ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, সম্পাদক অপু রায়, সহসম্পাদক সজল ঘোষ প্রমুখ। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে বিজয় কৃষ্ণ দে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর