শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বরিশালে করোনার উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার আগৈলঝাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে। পরে তার নমুনা সংগ্রহ করার পর বিশেষ স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়েছে।বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জ্বর, সর্দি ও কাশি নিয়ে মৃত ওই কিশোরের বাড়িসহ পাশ্ববর্তী ২০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

অপরদিকে নতুন করে পুলিশ, চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টসহ গত ২৪ ঘন্টায় বরিশালে নতুন করে ৫১ জন ব্যক্তির শরীরের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৮১০ জন। নতুন করে করোনা আক্রান্ত দুইজনসহ জেলায় মোট ১২৭ জন ব্যক্তি সুস্থ্যতা লাভ করে বাড়িতে ফিরেছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার ১০ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

উপজেলা পরিসংখ্যানে অদ্যবধি বাবুগঞ্জ উপজেলায় ৩২ জন, উজিরপুরে ২৯ জন, বাকেরগঞ্জে ২৬ জন, মেহেন্দীগঞ্জে ১৫ জন, হিজলায় ছয়জন, বানারীপাড়ায় ১৯ জন, মুলাদীতে ১২ জন, গৌরনদীতে ১৬ জন, আগৈলঝাড়া উপজেলায় ১০ জন, জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক, নার্স ও মেডিক্যাল কলেজের ছাত্র ও স্টাফসহ ১১৩ জন, পুলিশসহ নগরীর বিভিন্ন এলাকার ৫৩২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর