শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

শেখ হাসিনার নেতৃত্বে অরক্ষিত দেশগুলোর কণ্ঠস্বর হবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

মার্শাল আইল্যান্ডের কাছ থেকে ২০২০-২২ মেয়াদে জলবায়ু পরিবর্তনে বিপন্ন দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং অর্থমন্ত্রীদের গ্রুপ ভালনারেবল টুয়েন্টির (ভি২০) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। ফোরামে অগ্রাধিকার কাজগুলো এগিয়ে নেয়ার জন্য প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিয়ে সকলকে অবদান রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অরক্ষিত দেশগুলোর কণ্ঠস্বর হবে এবং সিভিএফ এবং ভি টুয়েন্টি ২০ এর সভাপতি থাকাকালীন বৈশ্বিক প্ল্যাটফর্মে তাদের প্রভাব প্রচার করবে।

 

’ সিভিএফ ট্রয়কা বৈঠকে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এসময় মার্শাল আইল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ক্যাসেন এন নেমরা এবং ইথিওপিয়ার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন কমিশনার অধ্যাপক ড. ফেকাডু বিয়েন প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যান্য অগ্রাধিকারগুলোর মধ্যে বাংলাদেশ সভাপতির দায়িত্ব পালনকালে একটি নতুন সিভিএফ এবং ভি২০ ট্রাস্ট তহবিল গঠন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে নতুন বিশেষ সম্ভাবনা, সিভিএফের থিম্যাটিক দূত এবং জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষ দূত নিয়োগ, জলবায়ু ক্ষতিগ্রস্ত মনিটরের তৃতীয় সংস্করণ প্রকাশে কাজ করবে। ড. মোমেন বলেন, ‘তারা লোকসান ও ক্ষয়ক্ষতি’ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া শরণার্থীদের বিষয়গুলো তুলে ধরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর