বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মানবতার টানে রক্ত দিতে ধানগড়ার গাড়িচালক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১০ জুন, ২০২০, ১০:২১ অপরাহ্ন

কে,এম আল আমিন :

শাহজামাল। বাবা আসাব উল্লাহ। বাড়ী সিরাজগন্জের রায়গঞ্জ উপজেলার ঝাপড়া গ্রামে। পেশায় একজন গাড়িচালক। মানবতার টানে সে রক্তদানে কখনো পিছপা হয়নি। ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে শাহজামাল এ পর্যন্ত ৩ বার রক্ত দিয়েছেন। করোনার ভয়াবহতার মধ্যেই ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা মানব সেবায় নিজেদের গুটিয়ে রাখেননি। বরং যখনই কোন অসুস্থ মানুষের জন্য রক্তের প্রয়োজনে ফোন, তখনই ছুটে চলা তাদের। এরা কখনো রক্তদানে নিজেরাই হাত বিছিয়ে দিচ্ছে ডাক্তারের সুইয়ের নিচে আবার কখনো এলাকার মানবদরদী ভাইদের দ্বারে দ্বারে ঘুরে রক্ত সংগ্রহে মাঠে নামে। পেয়েও যায় কাংখিত গ্রুপের রক্ত। পৌছে দেয় অসুস্থ ও গরীব রোগীর কাছে।

 

শাহজামাল তাদের মতই একজন। যিনি বার বার ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির ডাকে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে এসেছে। শুধু রক্তদানে নয় মানুষের কল্যানে এই টিমটি মানবিক সহায়তা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে উপজেলা প্রশাসনের সহযোগী হয়ে। এক ঝাক তরুণ উদ্দোমী যুবকরা ইতিমধ্যে সকলের মনে স্থান করে নিয়েছে। আর এই টিম ওয়ার্কের সামনে যিনি আছেন তিনি হলেন রায়গঞ্জ উপজেলার গর্ব ডাঃ মাহমুদুল হক মাহমুদ।

 

সার্বক্ষনিক গাইড দিয়ে যুবকদের উৎসাহ দিয়ে যাচ্ছে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রণি বলেন, আমাদের টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা ঐক্য আছে। সেই ঐক্য তৈরী ও ওয়েলডান টিম তৈরীতে কাজ করেন রকি হাসান, রবিন, নাবিল প্রমুখ। সবাই গাইডারকে মেনে চলেন বলেই মানুষের পাশে সহজেই দাঁড়াতে পেরেছেন ধানগড়া ব্লাড ডোনার সোসাইটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর