শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গাইবান্ধায় যমুনা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা থেকেঃ-

গাইবান্ধার সাঘাটা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। উপজেলার ভরতখালী ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী শতাধিক পরিবার নদী ভাঙন আতঙ্কে ইতিমধ্যেই বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। ভয়াবহ নদী ভাঙনের কবলে পরে প্রায় সর্বশান্ত হওয়ার উপক্রম হয়েছে দুই সহস্রাধিক জেলে সম্প্রদায়ের পরিবার ।

এছাড়া ভাঙন কবলিত এলাকা দক্ষিণ উল্যার মাঝিপাড়া ও আদর্শ গ্রাম থেকে নদীর দূরত্ব ১৫০ মিটার দূরে অবস্থান হওয়ায় ওই স্থানে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার বলে আতঙ্কিত মানুষদের দাবি। ভুক্তভোগী এনামুল ইসলাম বলেন, যমুনার অব্যাহত ভাঙনে ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। এখন বসতবাড়ি নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।

ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহিদ। এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান সাংবাদিকদের বলেন, ওইসব স্থানে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর