শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় এইচএসসিতে কৃতকার্য অর্জন করলেন সুজানা লক্ষ্য প্রশাসন ক্যাডার হয়ে দেশসেবা ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা-পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ঈশ্বরদীতে সাংবাদিক এস এম রাজা’র জন্মদিন উপলক্ষে সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৬৬ পর্ব অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

চলনবিলের চাটমোহরের বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে শতশত হেক্টর বোরো ক্ষেত ভেঙ্গে গেছে কৃষকের স্বপ্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১ জুন, ২০২০, ৪:০৯ অপরাহ্ন

চলনবিলের আলো  অফিস:

দেশে ঘুণিঝড় আম্পান, অসময়ের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে শতশত হেক্টর কাঁচা আধা পাকা বোরো ধান ক্ষেত। সীমাহীন দূর্ভোগে কৃষক, শেষ সময়ে এসে ভেঙ্গে গেছে কৃষকের স্বপ্ন। চলনবিলাঞ্চলে ধান কেটে বাড়ি উঠাতে না পেরে চরম বিপাকে পরেছেন কৃষকরা। এক দিকে মহামারী করোনা ভাইরাস সংক্রমনের থাবা অপর দিকে বৃষ্টি ও জোয়ারের পানিতে বোরো ধান কেড়ে নেওয়ায় শতশত কৃষক এখন সর্বশান্ত। আজ চলনবিলের কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

 

ক্ষতিগ্রস্থ্য কৃষকরা অভিযোগ করেছেন, একমুঠো ধানও গোলায় তুলতে পারবো না, সারা বছর আমাদের না খেয়ে মরতে হবে। চলনবিলের হান্ডিয়ালের, পাকপাড়া, নবীন, চরনবীন, চরএনায়েতপুর, স্থল, নলডাঙ্গা, বেলঘড়িয়া, ডেফলচড়া। নিমাইচড়ার সমাজ, রুপসি, মামাখালি সহ বিভিন্ন এলাকায় পানি ঢুকে ধানের জমি তলিয়ে গেছে।

 

এ বিষয়ে চাটমোহর উপজেলা কৃষি অফিসার এ.এ. মাসুমবিলাহ বলেন, চলনবিলের চাটমোহর উপজেলা কেন্দ্রিক চলতি মৌসুমে বোরো ধানের লক্ষমাত্রা ছিল ৯,৬৫০ হেক্টর। দেশে ঘুণিঝড় আম্পান, অসময়ের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নিচু অঞ্চলের কাঁচা ও আধা পাকা বোরো ধান ক্ষেত তলিয়ে গেছে প্রায় ৩০০ হেক্টর জমি, তবে এর মধ্যে ৫৫% জমির ধান কাটা হয়েছে। আমরা বিভিন্ন এলাকায় সড়জমিনে গিয়ে কৃষকদের সাথে কথা বলছি এবং ক্ষতিগ্রস্থ্য কৃষকের তালিকা তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যেমে প্রনোদনার ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর