শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

দিনাজপুর-৬ আসনের জনগণকে এমপি শিবলী সাদিকের ঈদ শুভেচ্ছা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক ।রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিবলী সাদিক  বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর -৬আসনের সর্বস্তরের জনগণ ও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।
তিনি বলেন, রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কার। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি বলেন, দেশের এই দুর্যোগকালে সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। ইতোপূর্বে আমি ও আমার নেতাকর্মীরা দিনাজপুর -৬  আসনের নবাবগঞ্জ, বিরামপুর,ঘোড়াঘাট,হাকিমপুর উপজেলার  অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি।
তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করবেন এবং করোনা প্রতিরোধে সচেতন থাকবেন। আবারও দিনাজপুর -৬ আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর