বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

খাষকাউলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানালেন চৌহালী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

চৌহালী উপজেলা প্রতিনিধিঃ

চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চৌহালী সরকারী কলেজের সাবেক ভিপি, চৌহালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সফল সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ। রবিবার(২৪ মে) সাংবাদিকদের মাধ্যমে খাষকাউলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি বলেন, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক।

আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর সমস্ত মুসলিম জাতির জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। আর ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিমরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদ-উল-ফিতরে ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

এই পবিত্র দিনে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নসহ দেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর