শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নীলফামারীতে সাহায্য প্রার্থীর নামে ভিজিডি সুবিধা গ্রহন করলেন চেয়ারম্যান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

হিমেল চন্দ্র রায়,নীলফামারি জেলা প্রতিনিধিঃ
জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরেই সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আয়ত্তায় ভিজিডি ২১৫ জন কার্ডধারী দুঃস্থ্যদের কাছ থেকে ক্যারিং খরচ দেখিয়ে জন প্রতি ২৫/৩০ টাকা নিয়ে চাউল বিতরন করে আসছে ইউপি চেয়ারম্যান মুছিরত আলী শাহ্ ফকির।
শুক্রবার সকালে সরেজমিনে গেলে, সাংবাদিকদের দেখে ওই ইউনিয়নের ভিজিডি সুবিধাভোগী শিউলী বেগমসহ আরো অনেকেই অভিযোগ করে বলেন, “বিগত ১৫ মাস থেকে আমরা ইউনিয়ন পরিষদ কে ২৫/৩০ টাকা করে দিয়ে চাউল উত্তোলন করে আসছি, ওই টাকা ছাড়া চাল দেয় না চেয়ারম্যান৷ “
অপর এক ভিজিডি সুবিধাভোগী মমতা রানীর স্বামী শ্রী প্রদীপ চন্দ্র রায় বলেন, “বর্তমান সরকার গরীব মানুষের  সরকার।আমার জানা মতে এই চাউল নিতে কোন টাকা লাগে না কিন্তু দীর্ঘ ১৫ মাস থেকে এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আমাদের কাছ থেকে ২৫/৩০ টাকা  অবৈধভাবে আদায় করছে,আমরা কিছু বলতে পারিনা।”
এবিষয় ৫নং টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুছিরত আলী শাহ্ ফকির এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করলে, তার ফোন বন্ধ পাওয়া যায়৷ “
 বিষয়টি নিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার জানান, “কার্ডধারীর কাছ থেকে ক্যারিং খরচ বাবদ টাকা নেয়ার কোন নিয়ম নেই৷ ক্যারিং খরচ পরিশোধ করে আসছে জেলা মহিলা বিষয়ক দপ্তর৷ বিষয়টি আমি দেখছি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর