শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনার কৃতি সন্তান RAB-4 এর অধিনায়ক মোজাম্মেল হক করোনা পজিটিভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বাবু,চাটমোহর পাবনা :

পাবনার চাটমোহরের কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশ বাহিনী’র সুনামধন্য অতিরিক্ত উপ-মহা পরিদর্শক (Addi DIG), বর্তমানে RAB-4 এর অধিনায়ক, শ্রদ্ধাভাজন মোঃ মোজাম্মেল হক বিপিএম(বার), পিপিএম গতকাল ২১ মে বৃহস্পতিবার করোনা পজিটিভ হয়েছেন মর্মে তথ্য মিলেছে। ইতোমধ্যে তিনি হোম আইসোলিশনে রয়েছেন।

বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই যিনি প্রতিদিন ফেসবুক-এ করোনা নিয়ে সচেতনতা ছড়িয়ে চলেছেন। পেশাগত অবস্থানে থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে করোনা সম্পর্কে জনসচেতন বৃদ্ধিতে সরাসরি অংশ নিয়েছেন, দেশ-বিদেশের বিভিন্ন পরিস্থিতি এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফেসবুকে অনর্গল লেখালেখি করে চলেছেন। করোনা পরিস্থিতিতে রাজধানী এবং জন্মভূমি চাটমোহরে শ’ শ’ দরিদ্র মানুষকে প্রকাশ্য এবং গোপনে খাদ্য সহায়তা/অর্থ সহায়তা প্রদান করেছেন।

সেই মানুষটি নিজেই আজ করোনা আক্রান্ত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের DVM অনুষদের সাবেক মেধাবী শিক্ষার্থী মো: মোজাম্মেল হক ভাইয়ের সুস্থতা কামনায় সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া/আশির্বাদ কামনা করছি। মহান সৃষ্টিকর্তা সকলের প্রিয় এই মানুষটিকে দ্রুত সুস্থতা দান করুন। -আমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর