শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

বরিশালে ভার্চ্যুয়াল আদালতে দু’দিনে ১৪৫ জনের জামিন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২০, ৭:৩৩ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
করোনার কারণে সারাদেশের মতো বরিশালেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম শুরুর প্রথম দুইদিনে ১৭৪টি মামলার শুনানি হয়েছে। এতে জামিন পেয়েছেন ১৪৫ আসামি।

আদালত সূত্রে জানা গেছে, বরিশাল জেলা ও দায়রা জজ, বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে ভার্চ্যুয়াল আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মোঃ জাকির হোসেন জানান, গত দুইদিনে ৪৬ মামলার শুনানি হয়েছে। এরমধ্যে ৫৬ আসামিকে জামিন দেওয়া হয়েছে।

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম জানান, আদালতের বিচারক মোঃ কবির উদ্দিন প্রামাণিক ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম পরিচালনা করছেন। তিনি দুইদিনে ৭৫টি মামলার শুনানি করে ৪২ জন আসামিকে জামিন দিয়েছেন।

চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির সুমন হাওলাদার জানান, আদালত গঠনের পর থেকেই আইনজীবীরা জামিন শুনানির আবেদন জমা দিয়েছেন। গত ১৩ মে বুধবার ৬৭টি জামিন আবেদন জমা হয়। ওইদিন ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে ১৮টি জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। এরমধ্যে ২১ আসামিকে জামিন দিয়েছেন সংশ্লিষ্ট বিচারকরা। এছাড়া গত বৃহস্পতিবার বিচারকরা ৩৫টি জামিন আবেদন নিস্পত্তি করে ২৬জন আসামিকে জামিন দিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর