শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নাগরপুরে বোরো ধান ও চাউল ক্রয়ের উদ্বোধন করলেন-সাংসদ টিটু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।শনিবার ১৬ মে ২০২০,সকালে ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল ৬, আসনের সংসদ সদস্য জনাব আহসানুল ইসলাম টিটু।
সরকারি নির্দেশনানুযায়ী কৃষক ও মিলারদের নিকট হতে ২৬ টাকা কেজি দরে বোরো ধান ও ৩৬ টাকা কেজি দরে চাউল ক্রয় করা হবে বলে জানা যায়। এ বছর নাগরপুরে ২৭৪১ মেট্রিক টন ধান ও ১০৯৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সময় এমপি টিটু বলেন, শেখ হাসিনার সরকার কৃৃষি বান্ধব সরকার। প্রান্তিক কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে কারণে সরকার ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। ধান কাটার খরচ কমাতে এ বছর নাগরপুরে কৃষকদের অর্ধেক দামে কম্বাইন হার্ভেস্টার মেশিনও সরবরাহ করা হয়েছে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) তারিন মসরুর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলম চাঁদ,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব রায়হান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, গনমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর