শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিংড়ায় পানিতে ডুবে দু শিশুর মর্মান্তিক মূত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মূত্যু ঘটেছে। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের বুনকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত (৬) আলী আকবরের পুত্র, নুর নবী (৬) আমিনুলের পুত্র। তারা দুজনে স্থানীয় ব্র্যাকে ১ম শ্রেনীতে পড়ালেখা করতো। জানা যায়, দুজন পরস্পর মামাতো ফুফাতো ভাই। দুপুরে দুজন খেলা করতে বাড়ির বাইরে বের হয়।

জুমআর নামাজ পর পরিবারের লোকজন তাদের কারো বাড়িতে খুঁজে না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে লাশ পায়। ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম ঘটনার সত্যটা স্বীকার করে জানান, খুবই বেদনাদায়ক ঘটনা। আমরা মর্মাহত, ঐ পরিবারকে সরকারীভাবে সহযোগিতা করার চেষ্টা করা হবে। আমি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর