রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটঘরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাঁথিয়ায় মব সৃষ্টি করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ঈশ্বরদীতে রাতের আঁধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিস্ফোরক মামলায় চাটমোহরে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার জনবান্ধন ও মানবিক পুলিশি সেবা দিতে প্রস্তুত ফরিদপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটঘরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাবনার চাটমোহরে এতিম ভাই-বোনের পাশে দাঁড়ালেন আওয়মীলীগ নেতা বিশু ও ব্লাড ডোনার ক্লাব!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২০, ২:৪৮ অপরাহ্ন

স্বপন,চাটমোহর পাবনা :

ফেসবুক গ্রুপ চাটমোহর দর্পণ এবং বিভিন্ন অনলাইন ও জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় আজ ১৫ মে সকালে “এতিম অসুস্থ শিশু মোবারক ও তার বোনের দিন কাটছে অনাহারে অর্ধাহারে” শিরোনামে একটি মানবিক খবর প্রকাশিত হয়। খবরটি দৃষ্টি আকর্ষণ অনেকের। প্রকাশিত খবরটি পড়ে সহযোগিতার হাত নিয়ে এতিম মোবারক ও তার বোন রোশনি’র পাশে দাঁড়িয়েছেন আওয়ামীলীগ নেতা ও চাটমোহর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব এলাহী বিশু, তিনি আজ ঈদের উপহার হিসেবে জামাকাপড় কিনে দিয়েছেন এবং তাদের ঈদের বাজার করে দেবার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এছারাও চাটমোহর ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে তাদের কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়ে‌ছে।

এতিম ভাই-বোনের হাতে উপহার প্রদানের সময় উপস্হিত ছিলেন মো: মাহবুব এলাহী বিশু, চাটমোহর ব্লাড ডোনার ক্লাব এর সভাপতি, মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক, মোঃ হাসিনুর রহমান, সহঃসভাপতি, মৃদুল, সহঃসভাপতি, ইলা, সদস্য শান্ত, জুই, সুমি. চাটমোহর দর্পণ-এর প্রতিষ্ঠাতা এডমিন সাংবাদিক সঞ্জিত চক্রবর্ত্তী সোনা, সাংবাদিক তোফাজ্জল হোসেন বাবু উপস্থিত ছিলেন। আপনিও বাড়িয়ে দিতে পারেন সাহায্যের হাত। প্রাপ্ত সাহায্যের অর্থে হয়তো মেরামত করা সম্ভব হবে তাদের একমাত্র জীর্ণ কুটির খানি।

এতিম শিশু মোবারক ও তার এসএসসি পরীক্ষার্থী বোন রোশনি’কে সহৃদয় ব্যক্তিগণ সাহায্য পাঠাতে চাইলে 01719 023744,01712027859 (Parsonal) বিকাশ নম্বরে সাহায্য পাঠাতে পারেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর