শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চলতি মৌসুমে বোর ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের উদ্যোগে বোর ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে ২০২০, উপজেলা মিলনায়তনে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, এ বছর নাগরপুরে কৃষকের নিকট থেকে প্রায় ২০০০ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার প্রতি কেজি  ২৬ টাকা দরে কৃষকের নিকট থেকে ধান ক্রয় করবে সরকার। এ সময় ধান ক্রয় কার্যক্রম স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য তিনি গনমাধ্যমকর্মী, কৃষি বিভাগ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা  সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসাইন শাকিল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আইয়ুব রায়হান, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভাড়রা ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার, গনমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর