শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গৌরনদীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগে ধর্ষক পান্নু তালুকদারকে (৪৫) অভিযুক্ত করে গৌরনদী থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ওই গৃহবধু (৩৫) বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্সিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নির্যাতিতা গৃহবধূ অভিযোগ করে বলেন, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামের কাদের তালুকদারের ছেলে পান্নু তালুকদার তাকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। তার কু-প্রস্তাবে তিনি রাজি না হওয়ায় কয়েক দিন আগে আমাকে দেখে নেয়ার হুমকি দেয় পান্নু। ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে ওই গৃহবধু একা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাদুরতলা গ্রামের শাহ্জালালের বাড়ির কাছে পৌছলে লম্পট পান্নু তার পথরোধ করে মুখ চেপে ধরে শাহ্জালালের রান্না ঘরে নিয়ে জোরপূর্বক পান্নু ধর্ষণ করে। ধর্ষিতার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পান্নু পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার উপ-পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম জানায়, ধর্ষণের ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে পান্নু তালুকদারকে আসামি করে বুধবার রাতে ধর্ষণ মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর