শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

উল্লাপাড়ায় ৭২০ কেজি কাঁচামাল সহ ১৬ লক্ষ টাকার ভেজাল ঘি জব্দ ; অভিযুক্ত ব্যবসায়ীর ৯ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে ভেজাল ঘি তৈরির সময় এক অবৈধ কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানায় ঘি তৈরিতে ব্যবহৃত ৩৬০ কেজি ডালডা, ৩৫০ কেজি পামওয়েল , রং, কেমিক্যালসহ প্রায় ৪০ মন ভেজাল ঘি জব্দ করা হয় যার আনুমানিক বাজার ম‚ল্য প্রায় ১৬ লক্ষ টাকা।

উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিসট্রেট উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হাসান খান এর নেতৃত্বে পৌর শহরের ঘোষগাতি মহল্লার ঘি ব্যবসায়ী সুজন কুমারের বাড়ির কারখানায় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়।

আটককৃত ঘি ব্যবসায়ী সুজন কুমারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত ৪২ মন ঘি ও ব্যবহৃত ৭২০ কেজি কাঁচামাল ধ্বংস করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর