শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

‘শচীনের চেয়েও ভালো ওপেনার রোহিত’!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

চলনবিলের আলো অনলাইন ডেস্কঃ

ব্যাটসম্যান হিসেবে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শচীন টেন্ডুলকার। সেই সময়ে ভারতীয় ক্রিকেটে শচীন-শেবাগের ওপেনিং জুটি ছিল ভয়ংকরতম। আর বর্তমান সময়ে ভারতীয় দলে ওপেনার হিসেবে অটো চয়েস রোহিত শর্মা। তবে ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের চেয়েও রোহিত শর্মাকে ভালো ওপেনার হিসেবে ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল।

পরিসংখ্যানের ভিত্তিতে ৫০ ওভারের ক্রিকেটে শচীনের চেয়ে রোহিতকে এগিয়ে রেখেছেন তিনি। আইসিসির ‘ক্রিকেট ইনসাইড আউট’ অনুষ্ঠানে ডুল বলেছেন, ‘৬০, ৭০, ৮০ রানের পরও স্ট্রাইক রেট বাড়াতে থাকে রোহিত। এমনকি, নব্বইয়ের ঘরে পৌঁছেও সে ধীরগতির ব্যাটিং করে না। সে এমনই বিস্ময়কর এক ক্রিকেটার।’

রোহিত ও শচীনের তুলনা টেনে ডুল বলেন, ‘পরিসংখ্যানের দিকে তাকান। ওয়ানডে ক্রিকেটে রোহিতের গড় ৪৯, স্ট্রাইক রেট ৮৮। শচীনের গড় ৪৪, স্ট্রাইক রেট ৮৬। পজিশনের দিক থেকে রোহিতের পরিসংখ্যান অসাধারণ। শচীনের থেকেও যা ভাল। সেই কারণেই রোহিতই আমার ওপেনারের তালিকায় এক নম্বরে থাকবে।’

উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে মোট ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত। এই অতিমানবীয় রেকর্ড বিশ্বের আর কোনো ব্যাটসম্যানের নেই। গত বছর বিশ্বকাপ ক্রিকেটে তিনি ৫টি সেঞ্চুরি করেছিলেন। বিশ্বকাপের ইতিহাসে যা প্রথমবার ঘটেছিল। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে শচীনের মোট রান ১৮ হাজার ৪২৬ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪৯টি। সাইমন ডুল এমন কথা বললেও শচীন-রোহিতের তুলনা একটু বাড়াবাড়িই বটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর