শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিংড়ায় কৃষকের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

 সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় শ্রী সুনীল (৫৫) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২টায় নিহতের বাড়ি সংলগ্ন হাটমুরসন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শ্রী সুনীল উপজেলা শুকাস ইউনিয়নের হাট মুরসন গ্রামের মৃত কুলিম এর ছেলে বলে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে শ্রী সুনীলের ঘরের জানালায় কে বা কাহারা ধাক্কা দেয়।

এতে সুনীল ঘরের বাহিরে গিয়ে আর ফিরে আসেনি। সকালে থানায় খবর দেয়া হলে লাশ উদ্ধার করে থানা পুলিশ। এদিকে নিহত সুনীলের স্ত্রী শ্রীমতি প্রতিমার দাবি প্রতিবেশীর সাথে জায়গা নিয়ে বিরোধে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এটি হত্যা কি না বলা যাচ্ছে না। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর